header_01
 মঙ্গলবার, সেপ্টেম্বর ০৭, ২০১০
জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
বিশেষ অর্জন

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

২০০৯ সালে লক্ষ্মীপুর জেলার ৪টি দল এবং জেলার বাইরের ৬ টি দলের সমন্বয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক টুর্নামেন্টটি জেলার সর্বস্তরের জনগনের মাঝে ব্যাপক সাড়া জাগায়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই টুর্ণামেন্টটি সমাপ্ত হয়। দেশের খ্যাতনামা দলের কৃতি খেলোয়াড়দের অংশ গ্রহণের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্টটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ১৯৮৬ সালে তৎকালীন জেলা প্রশাসক জনাব চির রঞ্জন বড়ুয়া প্রথমবারের মত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ান দল মোহামেডান লক্ষ্মীপুর এবং রানার্সআপ ফেনী সর্কাস দল।

লক্ষ্মীপুর জেলা ডিজিটাল প্রোফাইল

লক্ষ্মীপুর জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম সরকারের একান্ত তত্ত্বাবধানে এই জেলার উপর প্রস্ত্ততকৃত ডিজিটাল প্রোফাইল একটি যুগান্তকারী পদক্ষেপ। ২০০৯ সালে ৩ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম লক্ষ্মীপুর জেলা ডিজিটাল প্রোফাইলের মোড়ক উন্মোচন করেন। লক্ষ্মীপুর জেলা ডিজিটাল প্রোফাইলের কপি CD আকারে বিনামূল্যে সংশ্লিষ্ট সরকারী দপ্তর,  গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সাংবাদিক দের   শুভেচ্ছা স্বরূপ বিতরণ করা হয়। এ প্রোফাইলে বাংলায় এক নজরে লক্ষ্মীপুরকে উত্থাপনের পাশাপাশি জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমস্যা ও সম্ভাবনা বিষয়ক বিস্তারিত আলোকপাত করা হয়েছে। এই প্রোফাইলটি লক্ষ্মীপুর জেলার তথ্যকে সবার দাঁড়াগোড়ায় সহজেই পৌঁছে দিবে। পাশাপাশি এই তথ্য ভান্ডার পরবতীর্তে বিভিন্ন কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সহায়ক হবে।

লক্ষ্মীপুর ফাউন্ডেশন

লক্ষ্মীপুর ফাউন্ডেশন ২০০৫ সালে সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধিত হয়। জেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সুযোগ করে দেয়ার নিমিত্ত এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। অনেকের শিক্ষা জীবন শেষ হয়ে যায় আর্থিক দূরবস্থার কারণে। আর্থিক সাহায্য ও সহযোগিতা পেলে এ সব মেধাবী ছাত্র-ছাত্রী তাদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির সেবায় তাদেরকে নিয়োজিত করতে পারবে। আর্থিক সহযোগিতা না পাওয়ার কারণে অনেক সম্ভাবনাময় মেধা অকালে ঝরে পড়ে। তাই লক্ষ্মীপুর জেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি/অনুদান প্রদান ও আর্থিক সহযোগিতা প্রদানের প্রয়োজনীয়তা অনুভব হওয়ায় ২০০৫ সালে ‘‘লক্ষ্মীপুর ফাউন্ডেশন’’ তার শুভ সূচনা করেছে।



  


খবর ও বিজ্ঞপ্তি

জেলা সম্পর্কিত
আমাদের সাথে আছে 4 অতিথি অনলাইন
right_menu_footer