header_01
 মঙ্গলবার, সেপ্টেম্বর ০৭, ২০১০
জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা প্রশাসকের বার্তা

 

 

উন্নত যোগাযোগের ওপর উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে পৃথিবী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জীবনকে দিয়েছে তড়িৎগতি, সময়কে করেছে সংক্ষিপ্ত এবং মানবিক সংযোগকে করে তুলছে বহুমাত্রিক। জেলা তথ্য বাতায়নের মাধ্যমে দ্রুততম সময়ে তথ্য সংগ্রহ করে বৃদ্ধি করা যায় কাজের গতি ও ব্যবস্থাপনার মান। বিশ্বায়নের এ যুগে অতি দ্রুততার সাথে নির্ভুলভাবে কর্ম সম্পাদন করে এগুতে হবে প্রশাসনকে। এ উদ্দেশ্যকে সামনে রেখেই লক্ষ্মীপুর জেলা প্রশাসন বিনির্মাণ করেছে এ জেলা তথ্য বাতায়ন। আশা করা যায় জেলা তথ্য বাতায়ন জেলাবাসীর প্রত্যাশা কিছুটা পূরণে সক্ষম হবে। প্রবাসে থাকা লক্ষ্মীপুরের অনেকের কাজে আসতে পারে এ জেলা তথ্য বাতায়ন। আমি সাধুবাদ জানাই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের যারা তথ্য সরবরাহ করে বিশেষভাবে সহায়তা করেছেন। সীমাবদ্ধতার কারণে হয়তো জেলার সব তথ্য এ জেলা তথ্য বাতায়নে পাওয়া নাও যেতে পারে। তবে আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে জেলা তথ্য বাতায়ন কে মানসম্মত পর্যায়ে উন্নীত করার, নিয়মিত হালনাগাদ করার। জেলা তথ্য বাতায়ন উন্নয়নের নিমিত্ত যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। সংশ্লিষ্ট সকলকে জেলা তথ্য বাতায়ন এক্সপ্লোর করার জন্য স্বাগত জানাই।

আবুল বাশার মো: জহুরুল ইসলাম

জেলা প্রশাসক

লক্ষ্মীপুর।


 


 

 

 

 

  


খবর ও বিজ্ঞপ্তি

জেলা সম্পর্কিত
আমাদের সাথে আছে 2 অতিথি অনলাইন
right_menu_footer