header_01
 বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৯, ২০১০
জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
সচরাচর জিজ্ঞাসা

পাসপোর্ট সংক্রান্ত জিজ্ঞাসাঃ


1. পাসপোর্টের আবেদন ফরম কোথায় পাওয়া যায়?

পাসপোর্ট শাখা এবং পোস্ট অফিস (বিনামূল্যে), যে কোন ফরম স্টেশনারী দোকানে (নির্ধারিত মূল্যে) অথবা যে কোন মূল কপির ফটোকপি গ্রহণযোগ্য।

2. পাসপোর্ট পাওয়ার পদ্ধতি?

প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করার পর পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট প্রদান করা হয়।

3. পাসপোর্ট (অতি জরুরী) কত দিনে সরবরাহ করা হয় এবং ফি কত?

আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে সরবরাহ করা হয়। ফি ৪৮ পৃষ্ঠ সম্পন্ন পাসপোর্টের জন্য ৫,০০০/- এবং ৬৪ পৃষ্ঠার জন্য ৬,০০০/-

4. পাসপোর্ট (জরুরী) কত দিনে সরবরাহ করা হয় এবং ফি কত?

পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ১১ কার্যদিবস অন্যথায় ২১ কার্যদিবস পর

ফি ৪৮ পৃষ্ঠা সম্পন্ন পাসপোর্টের জন্য ৩,০০০/- এবং ৬৪ পৃষ্ঠার জন্য ৩,৫০০/-

5. পাসপোর্ট (সাধারণ) কত দিনে সরবরাহ করা হয় এবং ফি কত?

পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ২১ কার্যদিবস অন্যথায় ৩০ কার্যদিবস পর

ফি ৪৮ পৃষ্ঠা সম্পন্ন পাসপোর্টের জন্য ২,০০০/- এবং ৬৪ পৃষ্ঠার জন্য ২,৫০০/-

6. বিশেষ পাসপোর্ট (শুধুমাত্র ভারতের জন্য) এর ফি কত?

অতিজরুরী- ২,৫০০/-, জরুরী- ২,০০০/-, সাধারণ- ১,০০০/-

7. কখন রশিদ জমা নেওয়া হয়?

সকাল ৯.০০টা থেকে ১১.০০ টা পর্যন্ত।

8. পাসপোর্টের আবেদন কখন গ্রহণ করা হয়?

সকাল ১১.০০ টা থেকে দুপুর ০১.০০ টা পর্যন্ত।

9. পাসপোর্ট কখন বিতরণ করা হয়?

বিকাল ৩.০০ টা থেকে ৫.০০ টা পর্যন্ত

10. কী কী কাগজপত্র আবশ্যক?

নাগরিক সনদ, ভোটার আইডি কার্ড, নাবালক সন্তান এবং বিবাহিত/অবিবাহিত মহিলার ক্ষেত্রে অভিভাবক/স্বামী সম্মতিপত্র। সরকারী চাকুরীজীবীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র।

11. পাসপোর্ট নবায়ন করতে কত দিন লাগে এবং ফি কত?

অতি জরুরী- ৭২ ঘন্টার মধ্যে, ফি- ২,৫০০/- টাকা।

সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে, ফি- ১,৫০০/- টাকা।

12. সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে কত দিন লাগে এবং ফি কত?

অতি জরুরী- ৭২ ঘন্টার মধ্যে, ফি- ৫০০/- টাকা।

সাধারণ- ৭ কার্যদিবসের মধ্যে, ফি- ৩০০/- টাকা।

আগ্নেয়াস্ত্র লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা:


আগ্নেয়াস্ত্র লাইসেন্সের ফরম কোথায় পাওয়া যায়?

আগ্নেয়াস্ত্র শাখায়, অথবা ফটোকপি।

আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়ার পদ্ধতি কী?

এক/দুই নলা বন্দুকের লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।

কাকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান করা যায়?

বিশিষ্ট শিল্পপতি; যার বাৎসরিক আয়কর ২,০০,০০০/- টাকা এবং বয়স- ২৫ বৎসর।

লাইসেন্সধারী বার্ধক্য মৃত্যুবরণ করলে তার ওয়ারিশের অনুকূলে লাইসেন্স প্রদান করা হয়।

কী কী কাগজপত্র আবশ্যক?

বার্থ সার্টিফিকেট, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, আয়কর সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশানা সার্টিফিকেট।

আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি কত?

এক/দুই নলা বন্দুকের লাইসেন্সের জন্য ফি- ২,০০০/- টাকা।

পিস্তল/রিভলবার/রাইফেল এর লাইসেন্সের জন্য ফি- ৪,০০০/- টাকা।

কখন নবায়ন করতে হয়?

সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে নবায়ন করতে হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতায় নবায়নের সময়সীমা পরবর্তী বছরের জানুয়ারি মাস পর্যন্ত বৃদ্ধি করে থাকেন।

নবায়ন ফি কত?

এক/দুই নলা বন্দুকের লাইসেন্সের জন্য ফি- ৮০০/- টাকা।

পিস্তল/রিভলবার/রাইফেল এর লাইসেন্সের জন্য ফি- ২,০০০/- টাকা।

ইটভাটার লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা:


১. ইটভাটার লাইসেন্স পাওয়ার পদ্ধতি কী?

জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিবেদন সন্তোষজনক হলে তা পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়। পরিবেশ অধিদপ্তরের বিশেষজ্ঞ টিম সরেজমিনে পরিদর্শন করে ছাড়পত্র প্রদান করলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স প্রদান করা হয়।

২. কী কী কাগজপত্র আবশ্যক?

ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, লে আউট প্লেন, মৌজা ম্যাপ, খাজনার রশিদ এবং ইউনিয়ন পরিষদের অনাপত্তি।

৩. ইটভাটার লাইসেন্সের ফি কত?

ফি- ৫০০/- টাকা।

৪. ইটভাটার লাইসেন্স নবায়ন ফি কত?

নবায়ন ফি- ৫০০/- টাকা (প্রতি বছরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রেক্ষিতে)

জুয়েলারী লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা:

জুয়েলারী লাইসেন্স পাওয়ার পদ্ধতি কী?

ব্যবসা ও বাণিজ্য শাখা থেকে নির্দিষ্ট ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে তদন্ত প্রতিবেদনের জন্য পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসারের সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।

কী কী কাগজপত্র আবশ্যক?

দোকান ঘরের ভারাটিয়ানামা/দলিল, খাজনার রশিদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।

জুয়েলারী লাইসেন্সের ফি কত?

১,০০০/- টাকা।

জুয়েলারী লাইসেন্স নবায়ন ফি কত?

৫০০/- টাকা।

 

লৌহজাত দ্রব্যাদি বিক্রয়ের লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা:

লাইসেন্স পাওয়ার পদ্ধতি কী?

ব্যবসা ও বাণিজ্য শাখা থেকে নির্দিষ্ট ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে তদন্ত প্রতিবেদনের জন্য পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসারের সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।

কী কী কাগজপত্র আবশ্যক?

দোকান ঘরের ভারাটিয়ানামা/দলিল, খাজনার রশিদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।

লাইসেন্সের ফি কত?

১,০০০/- টাকা।

লাইসেন্স নবায়ন ফি কত?

৫০০/- টাকা।

 

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসা:

ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম কোথায় পাওয়া যায়?

এ কার্যালয়ের বিআরটিএ শাখা থেকে অথবা যে কোন ফরম স্টেশনারী দোকান থেকে মূল ফরমের ফটোকপি গ্রহণযোগ্য।

ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কখন অনুষ্ঠিত হয়?

লার্নার লাইসেন্স ফি- ২০০/- টাকা।

পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি- ১,২৫০/- টাকা।

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি- ২,০০০/- টাকা।

ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কখন অনুষ্ঠিত হয়?

সাধারণত প্রতি মাসে একবার অনুষ্ঠিত হয়।

কী কী কাগজপত্র আবশ্যক?

নির্ধারিত ফরমে আবেদন, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র/এসএসসি সার্টিফিকেট/ জন্মসনদ, নাগরিক সনদপত্র, রক্তের গ্রুপ পরীক্ষার কাগজ, ছবি পাসপোর্ট সাইজ ২টি এবং স্টাম্প সাইজ ৪টি।

লাইসেন্স নবায়ন ফি কত?

পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি- ১,০০০/- টাকা।

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি- ১,৭৫০/- টাকা।