| জেলা তথ্য অফিস |
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা তথ্য অফিস, লক্ষ্মীপুর গণযোগাযোগ অধিদপ্তরলক্ষ্মীপুর।
সিটিজেন চার্টার
· গণযোগাযোগ অধিদপ্তর সরকারের তথ্য মন্ত্রণালয়ের একটি প্রচারধর্মী সেবামূলক প্রতিষ্ঠান। · দেশের ৬৪টি জেলা ও ৪টি উপজেলাসহ মোট ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে এ অধিদপ্তর সরকারের কর্মসুচি ও নীতি সম্পর্কে দেশের জনসাধারণকে অবহিত , শিক্ষিত ও উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করে। · বিভিন্ন সামাজিক , অর্থনৈতিক ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুতে আমত্ম:ব্যক্তিক যোগাযোগ ও সুনির্দিষ্ট প্রচার কৌশল অবলম্বন করে এডভোকেসী প্রোগ্রাম বাসত্মবায়নের মাধ্যমে এ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস জনসাধারণকে সেবা প্রদান করে থাকে।
· গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের গ্রাহকঃ গ্রামীণ কৃষক, শ্রমিক, মহিলা এবং শিশুসহ দেশব্যাপী তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত এবং অর্থনৈতিক ও সামাজিক ভাবে অনগ্রসর বিশাল জনগোষ্ঠী গণযোগাযোগ অধিদপ্তরের গ্রাহক।
· প্রচারের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্র সমূহঃ Ø শিশু ও নারী শিক্ষা Ø নারী-পুরুষের বৈষম্যরোধ Ø শিশু ও নারী অধিকার Ø বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ Ø জন্ম নিয়ন্ত্রন ও জন্ম নিবন্ধন Ø এইচআইভি/এইডস প্রতিরোধ Ø নিরাপদ মাতৃত্ব Ø মাদকের অপব্যাবহাররোধ Ø টীকাদান কর্মসুচি Ø বৃক্ষরোপন Ø স্যানিটেশন Ø আত্ম ও নতুন কর্মসংস্থান সৃষ্টি Ø বার্ড ফ্লু প্রতিরোধ Ø সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের প্রচার Ø নির্বাচনী প্রচার
· সেবা প্রদানের পদ্ধতি বা কৌশল ঃ Ø ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন Ø উদ্বুদ্ধকরণ লোকসংগীতানুষ্ঠান Ø আলোচনা সভা ও উঠান বৈঠক Ø শিশু , কিশোর ও নারীমেলা Ø কথামালা প্রচার ( মাইকিং ) Ø খন্ড সমাবেশ Ø শব্দ যন্ত্র স্থাপন Ø অশীলতা বন্ধে সিনেমা হল পরিদর্শন Ø জনমত প্রতিবেদন Ø সেমিনার/মহিলা সমাবেশ/কমিউনিটি সভা · জনগণ কিভাবে উপকৃত হয়ঃ জনগণের জীবনমান উন্নয়নের সাথে সংশিষ্ট বিষয়-শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন সম্পর্কে অধিদপ্তরের প্রচার কৌশল প্রদর্শনের মাধ্যমে অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের দক্ষ কর্মচারীবৃন্দ তৃনমূল পর্যায়ের জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করে। এর মাধ্যমে সাধারন মানুষ জীবনমান উন্নয়নে শিক্ষা লাভ করে থাকেন।
· কিভাবে সেবা পাওয়া যায়ঃ গণযোগযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম বাসত্মবায়নের ক্ষেত্রে সরকারী কর্মকর্তা. জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি লিডারদের অমর্ত্মভূক্ত করা হয। তাদের মাধ্যমে অথবা সরাসরি গণযোগাযোগ অধিদপ্তর বা জেলা তথ্য অফিস সমূহে যোগাযোগ করে সাধারন মানুষ এ অধিদপ্তরের সেবা গ্রহণ করতে পারেন।
· সেবা গ্রহণের ক্ষেত্রে যোগাযোগের ঠিকানাঃ
· মহাপরিচালক * তথ্য ও ডুকুমেন্টেশন অফিসার গণযোগাযোগ অধিদপ্তর গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা। ঢাকা । ফোনঃ ০২-৯৩৪৭০০৫ ফোনঃ ০২-৯৩৬১৩৫৮
· জেলা তথ্য অফিসার লক্ষ্মীপুর। ফোনঃ ০৩৮১-৫৫৩৮৭ · জনগণকে প্রকৃত অর্থে সেবা প্রদান করাই জনকল্যাণমূখী প্রতিটি সরকারের অন্যতম দায়িত্ব।
· আপনার এলাকায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে জেলা তথ্য অফিসের সাহায্য নিন।
· আপনার এগিয়ে আসা এবং সহযোগিতার মনোভাব গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস সমূহের সেবা কার্যক্রম আরো জোরদার ও সুসংগত করবে।
০-০-০-০-০-০-০-০-০-০
|